শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জে টাপেন্টাডলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৪ ইং
মুন্সিগঞ্জে টাপেন্টাডলসহ যুবক আটক

আলমডাঙ্গার জেহালায় অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাওন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেহালা ইউনিয়নের অঘোরনাথ মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় শাওনের নিকট থেকে ৪০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। আটক শাওন অঘোরনাথপাড়ার বাবু মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে জেহালার অঘোরনাথ মোড়ে মাদক বিরোধী অভিযান অভিযান চালায় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ। এসময় শাওনকে আটক করা হলে তার নিকট থেকে ৪০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাওনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত