শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুকুর খননের নামে মাটি কেটে বিক্রির অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৯-০২-২০২৪ ইং
আলমডাঙ্গায় পুকুর খননের নামে মাটি কেটে বিক্রির অভিযোগ

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার মোকামতলায় পুকুর খননের নামে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এতে পার্শ্ববর্তী জমিতে ফসল চাষে অতিরিক্ত সেচ ও উর্বরতা কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এছাড়া ওই মাটি ট্রাক্টরে পরিবহণ করায় সড়কগুলো ধুলো-কাদায় পরিণত হচ্ছে। দ্রুতগতিতে গাড়ি চলাচলে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে পরিবেশ। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাড়োকান্দি-মোকাতলা গ্রামের দু’বিল মাঠ এলাকা থেকে দারুল ইসলাম নামের এক ব্যক্তি পুকুর খননের নামে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। দারুল ইসলাম ওই এলাকার মৃত আইনুদ্দিন মালিতার ছেলে। তিনি গত কয়েক মাস আগে মাছ চাষের জন্য পুকুর লিজ নেন। ওই পুকুর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। প্রতিদিন ৭/৮টি ট্রাক্টরে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনিয়ন্ত্রিতভাবে মাটি পরিবহণ করা হচ্ছে। এতে সড়কজুড়ে ধুলো-মাটিতে আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে যখন-তখন ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, পুকুরের চারপাশে আবাদি ফসলের জমি রয়েছে। এ জমিতে ভুট্টাসহ বিভিন্ন ফসল চাষ করা হয়। পুকুর খননের কারণে ফসলের জমিতে সেচের পানি থাকে না। এছাড়া দ্রুতগতিতে ট্রাক্টরে ধুলোবালিতে পরিবেশ নষ্ট ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত