শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাখালডাঙ্গায় যুবলীগের নির্বাচনী কর্মীসভায় নঈম হাসান জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৯-০২-২০২৪ ইং
মাখালডাঙ্গায় যুবলীগের নির্বাচনী কর্মীসভায় নঈম হাসান জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয় পরিষদ নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়নের হানুরবাড়াদী বসতীপাড়া ও কাজীপাড়ায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী চন্দন মিয়ার বিকল্প নেই। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আজ এক হয়ে কাজ করছে। এই ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আমি দেখেছি। তাই আজকের কর্মীসভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলছি, মোটরসাইকেল প্রতীকের বিজয় নিশ্চিত করেই তবে ঘরে ফিরবো।
তিনি আরও বলেন, মাখালডাঙ্গা ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করতে এবং এই অঞ্চলকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে আমাদের নেতা চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মিয়া দীর্ঘদিন কাজ করছেন। আমি মনে করি চন্দন মিয়া চেয়ারম্যান নির্বাচিত হলে এই কাজ আরো বেগবান হবে এবং মাখালডাঙ্গা হবে এ জেলার একটি মডেল ইউনিয়ন।
মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আরশাদ উদ্দিন আহমেদ চন্দন। ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল সুজনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী ও হাফিজুর রহমান হাপু। সভা শেষে নঈম হাসান জোয়ার্দ্দার তার নেতাকর্মীদের নিয়ে সাধারণ জনগণের কাছে মোটরসাইকেল প্রতীকে ভোট চান ও বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরু মিয়া, শেখ শাহী, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, তানভীর রেজা টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালেদা মন্ডল, সুমন, চুয়াডাঙ্গা পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক বিপ্লব, শাকিল, রকি, সাকিব, সৌরভ, মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত