শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে কৃষকের ২ বিঘা জমির তামাক ক্ষেত কেটে তছরুপ

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২৪ ইং
গাংনীতে কৃষকের ২ বিঘা জমির তামাক ক্ষেত কেটে তছরুপ

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের চাখেতালো নামক মাঠে কৃষক ফজলুল হকের ২ বিঘা জমির তামাক ক্ষেত কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতে ধর্মচাকী গ্রামের ফজলুল হকের তামাক ক্ষেত কেটে তছরুপাত করে দুর্বৃত্তরা।

কৃষক ফজলুল হক জানান, অন্যের জমি বর্গা নিয়ে ২ বিঘা জমিতে তামাক চাষ করেছিলাম। তামাক কয়েকদিনের মধ্যে উঠানাে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা আমার তামাক ক্ষেত কেটে তছরুপাত করেছে। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি ধারনা করছেন। কৃষক ফজলুল আরো বলেন, আমার সাথে জমি নিয়ে কয়েকজন ব্যক্তির বিরাধে চলছিল। তারাই এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে বলে আমার মনে হচ্ছে।

এবিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক অবগত করেছে। তবে লিখিত অভিযোগ পেলে, তদন্ত করে দাষেীদের আইনের আওতায় নেয়া হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত