প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা সদর ইউনিয়নে আইসিভিজিডি প্রকল্পের ব্যবসা ভিত্তিক চলমান ৬ দিনের প্রশিক্ষণ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। গত রোববার বেলা ২টার দিকে এ প্রশিক্ষণ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের জনগণকে এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এতে নারীরা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের হাল ধরছেন। আমি বিশ্বাস করি সঠিক প্রশিক্ষণ পেলে নারীরাও দেশকে এগিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদাহরণ।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, ইউপি সচিব শামীম রেজা, ফিল্ড ট্রেইনার মিনারুল ইসলাম, এলএফ রেশমা খাতুন, ইউপি সদস্যবৃন্দসহ, গ্রাম পুলিশ ও প্রশিক্ষণার্থীরা।
সমীকরণ প্রতিবেদন