সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় মাখালডাঙ্গার কুকিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মীসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন এলে নিজেকে ধরে রাখতে পারি না। মন চায় যোগ্য প্রার্থীর পক্ষে কাজ করতে। কারণ অযোগ্য প্রার্থী জিতে যাওয়া মানে সেই এলাকার উন্নয়ন থমকে যাওয়া। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। দেশকে স্মার্টহিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাড়া দেশের উন্নয়নে কেউ নিজিকে বিলিয়ে দিতে পারবে না।
নঈম হাসান জোয়ার্দ্দার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আরশাদ উদ্দীন আহমেদ (চন্দন) বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। নিজ এলাকার উন্নয়নে তিনি সব সময় কাজ করেছেন। সকলের পাশে দাঁড়িয়েছেন কোন স্বার্থ ছাড়া। তবে, এবার মাখালডাঙ্গা ইউনিয়নের উন্নয়নে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তার প্রতীক মোটরসাইকেল। ত্যাগী এই নেতাকে ইউনিয়নবাসীর স্বার্থে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। আপনারা সকলে তার হয়ে কাজ করবেন। জানবেন, এই নির্বাচনে আরশাদ উদ্দীন আহমেদ (চন্দন) এর মোটরসাইকেল প্রতীকের বিজয় মানেই পরিবারের একজন সদস্যের বিজয়।
মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আরশাদ উদ্দিন আহমেদ (চন্দন), চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী ও হাফিজুর রহমান হাপু।
মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ জাকির ও তুহিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- সোহাগ, ফরজ, সোহাগ, নাজিবুল, বিদ্যুৎ, রবিউল, মিকাইল, সানোয়ার হোসেন, তুহিন, ইমরান, সুজন, নেহালপুর ইউনিয়ন যুবলীগ নেতা রহিদুল, এনামুলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন