শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মালবাহী ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২৪ ইং
দর্শনায় মালবাহী ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনায় মালবাহী ট্রেনের ধাক্কায় আসাদুল মণ্ডল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার বিকেলে মাঠের কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার সময় জয়নগর-শ্যামপুর লেভেল ক্রসিং পার হতে গিয়ে মালবাহী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আসাদুল দর্শনা পৌর এলাকার মৃত গোলাম মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে মাঠে কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ আসাদুল। জয়নগর-শ্যামপুর লেভেল ক্রসিং পার হওয়ায় সময় একটি মালবাহী ট্রেনের ধাক্কায় তার সাইকেলটি আটকে যায়। বেশ কিছুদূর যাওয়ার পর তিনি ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা শঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুরে নেয় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ জানান, ট্রেনের ধাক্কায় বৃদ্ধ আসাদুলের একটি পায়ের হাড় ভেঙে গেছিল। এছাড়া শরীরে বিভিন্নস্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এম জাকারিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে ওই বৃদ্ধর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত