শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিটির আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়া মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিটির আলোচনা সভা

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১টায় এ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিটির সাধারণ সম্পাদক ইখলাস উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রানা মাহমুদ, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সহ-কোষাধ্যক্ষ সাঈদ হাসান বাপ্পী, সদস্য শেখ মিন্টু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন, সদস্য মোজাম্মেল হক, শাহিন মল্লিক, জাহাঙ্গীর আলম,মহিদুল ইসলাম বিশ্বাস মোল্লা আব্দুল হালিম, সুলতান আহমেদ, মোল্লা খালিদ হাসান, মিন্টু, শাহিন, কাজী রাসেল, ইকরাম হুসাইন ,সুজন ধাবক প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে বার্ষিক বনভোজন ও দর্শনীয় স্থান ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিটির সহ-কোষাধ্যক্ষ সাঈদ হাসান বাপ্পি।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত