শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী ও তাঁবু জলসা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৪ ইং
জীবননগরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী ও তাঁবু জলসা অনুষ্ঠিত

প্রতিবেদক, উথলী:

জীবননগরে চার দিনব্যাপী ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর সমাপনী দিনে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের তত্ত্বাবধানে গতকাল শনিবার উপজেলার উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কাব ক্যাম্পুরীর সমাপনী ও তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহা তাঁবু জলসার উদ্বোধন করেন উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।     

স্কাউটসের খুলনা অঞ্চলের উপকমিশনার মনোয়ার আহম্মেদ ও স্কাউটস ব্যক্তিত্ব শেখ ইলিয়াস উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের সম্পাদক তানভীর আহম্মেদ, দামুড়হুদা উপজেলা স্কাউটসের সম্পাদক আকবর আলী, উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সহসভাপতি রাসেল হোসেন মুন্না, সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক হাসান নিলয় প্রমুখ। এছাড়া স্কাউটসের প্রশিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সুধীমণ্ডলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চার দিনব্যাপী অনুষ্ঠিত ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীতে উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট সদস্যরা অংশ নেয়। গতকাল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এই ক্যাম্পুরীর সমাপ্ত হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত