শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রায়পুর ইউনিয়ন বালাইনাশক সমিতির কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৪ ইং
রায়পুর ইউনিয়ন বালাইনাশক সমিতির কমিটি গঠন

প্রতিবেদক, হাসাদাহ:

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন বালাইনাশক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত বালাইনাশক ব্যবসায়ীদের সমর্থনে মেসার্স আশরাফুল ট্রেডাসের্র স্বত্বাধিকারী আশরাফুল হক কলমেকে সভাপতি ও মেসার্স মায়িশা ট্রেডার্সের স্বত্বাধিকারী মশিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সহসভাপতি সালাউদ্দীন কবির। জীবননগর উপজেলা বালাইনাশক পরিবেশক সমিতির আহ্বায়ক আহাসান হাবিব বকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আকিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম, উপজেলা বালাইনাশক পরিবেশক সমিতির সদস্য আতিকুর ইসলাম, আলিহিম, মনোহারপুর ইউনিয়ন বালাইনাশক পরিবেশক সমিতির সভাপতি রাজেদুল ইসলাম, বাঁকা ইউনিয়নের সভাপতি গোলাম মোক্তাদির শাওন, হাসাদাহ ইউনিয়ন সভাপতি রোজ মল্লিক, সাংবাদিক আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন রায়পুর বাজারের বালাইনাশক ব্যবসায়ী আইনাল, তালেব, বকুল পলাশ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত