শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
ঝিনাইদহে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের (অণুর্ধ্ব-১৫) সমাপনী ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী দিনে জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলার কৃতি ফুটবলার আহসান উদ্দীন আফাঙ্গীর, ফারুক হোসেন ও হরিণাকুণ্ডুু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজু। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়। এতে ২৬ জন ফুটবলার অংশ নেয়। প্রশিক্ষণ শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত