প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিগাঙ্গায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফয়সাল নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে নতিগাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে কাতে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃত ফয়সাল নতিগাঙ্গা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।
আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শহিদ জানান, গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ নিয়ে নতিডাঙ্গা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফয়সাল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। আটক ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন