শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বয়ম্ভর লাইব্রেরিতে টাকা ও বই উপহার দিলেন অ্যাড. আমিনুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
স্বয়ম্ভর লাইব্রেরিতে টাকা ও বই উপহার দিলেন অ্যাড. আমিনুল ইসলাম

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য দশ হাজার টাকার আর্থিক অনুদদান ও দশ হাজার টাকার বই উপহার দিয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। গত বুধবার আলমডাঙ্গা সরকারি কলেজ আয়োজিত অমর একুশে বই মেলার শেষ দিনে তিনি অনুদান ও বই উপহার প্রদান করে। তিনি লাইব্রেরির সভাপতি এনামুল হকের বড় ভাই ও কুষ্টিয়া জজ কোর্টের অ্যাডভোকেট।

লাইব্রেরির পক্ষে উপহার গ্রহণ করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে এম আব্দুর রকীব, স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি কার্যনির্বাহী কমিটি সদস্য সাঈদ এম হিরন, স্বেচ্ছাসেবক রাকিব মাহমুদ ও মিলন উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, সিনিয়র প্রভাষক ড. মো. মাহবুব আলম, সহকারী অধ্যাপক মো. গোলাম ছরোয়ার, সিনিয়র প্রভাষক তাপস রশীদ, প্রেসক্লাবের সম্পাদক ও কবি হামিদুল ইসলাম আজম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত