শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এমপি টগরকে নাগরিক সংবর্ধনা প্রদান

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
জীবননগরে এমপি টগরকে নাগরিক সংবর্ধনা প্রদান

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা-২ আসনে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলী আজগার টগরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা শেষে তাকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান, জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবি বিশ্বাস, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা লিটন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন মোল্লা।

এছাড়া ইউপি সদস্য, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এদিকে আলোচনা সভা শেষে জীবননগর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইয়ুথ অ্যাসেম্বলির পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুর জব্বার।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত