শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের পাঁকায় সংযোগ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি টগর

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
জীবননগরের পাঁকায় সংযোগ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি টগর

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঁকা গ্রামের দক্ষিণ পাড়ায় অবস্থিত পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথি থেকে চুক্তিমূল্য ৮৫ লাখ ২৯ হাজার ৫৪০ টাকা ব্যয়ে এই কাজের উদ্বোধন করেন।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী।

বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ, হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আহসান হায়দার হাসান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা, উপজেলা সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিতত ছিলেন সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী, ঝুমুক আলী, বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম মাস্টার, মহাসিন আলী, পাঁকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ময়জদ্দিন বিশ্বাস, পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক সেনা সদস্য জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মুকুল বিশ্বাস, রুস্তম আলী, সাইফুল ইসলাম, ইস্রাফিল হোসেন, এলাহী বিশ্বাস প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত