শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমিনুল ইসলাম (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন। আমিনুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর গ্রামের হক মোহাম্মদের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দামুড়হুদা উপজেলার দর্শনার সুলতানপুর বসতিপাড়ায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকায় মাথাভাঙ্গা নদীর পাড়ে আমিনুল ইসলামকে ২৩৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা । এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক মিলন কুমার মুখার্জী বাদী হয়ে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন এবং পরিদর্শন মিলন কুমার মুখার্জী মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি আমিনুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বেলাল হোসেন বলেন, আদালত ৬ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মো. মাসুদ আলী আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত