শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পাওনা টাকা চওয়াই পুকুর মালিককে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
আলমডাঙ্গায় পাওনা টাকা চওয়াই পুকুর মালিককে পিটিয়ে জখম

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বাদেমাজু গ্রামে পুকুর লিজের পাওনা টাকা চাওয়াই পুকুর মালিক রানা আহমেদ রাঙাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার ডাউকি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখন অবস্থায় রাঙাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের রবিউল হাজীর ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন রাঙা জানান, বাদেমাজু গ্রামে তিনি নিজের একটি পুকুরে মাছ চাষ করেন। এ বছর পুকুরটি একই গ্রামে আতিয়ার রহমান খলিফার ছেলে ডাবুকে লিজ দেন। পুকু লিজ নিলেও ডাবু লিজের টাকা দিতে তালবাহানা করে। এরই মধ্যে পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গতকাল রাতে মোবাইলে রাঙাকে ইউনিয়ন পরিষদের সামনে ডেকে নেয় ডাবু। রাঙা সেখনে পৌঁছালে ডাবুসহ তার সঙ্গীয়রা তাকে পিটিয়ে জখম করে।

প্রত্যক্ষদর্শী আশাবুল বলেন, ডাবু ও তার সাথে থাকা পাপ্পু, তারিক, সাগর ও মাসুদের সঙ্গে ইউনিয়ন পরিসদের সামনে রাঙার কথা কাটাকাটি শুরু হয়। এসময় ডাবু তার হাতে থাকা একটি বিদেশি টর্চ লাইট দিয়ে রাঙার মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। এসময় আমরা স্থানীয়দের সাহায্যে তাকে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এদিকে, গ্রামবাসী ও রাঙার পরিবারের লোকজন ডাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল রাতে সর্বশেষ পাওয়া খবর তথ্য অনুযায়ী জখম রাঙার পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, বাদেমাজু গ্রামে পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে পুকুর মালিক রাঙ্গাকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডাবু নামের এক ব্যক্তিকে গ্রামবাসী থানা সোপর্দ করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত