শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
মুজিবনগর প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক:
মুজিবনগর প্রি-ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনদের বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মুজিবনগর প্রি-ক্যাডেট একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান আজিমুল বারী মুকুল, প্রধান শিক্ষক আশরাফুল হক প্রমুখ। অনুষ্ঠানে মহির শেখ ও হোসনেয়ারার সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ মাতান বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী এস এম আমজাদ হোসেন এবং মুজিবনগর প্রি-ক্যাডেট একাডেমির ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত