শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বৃদ্ধার ভাতার টাকা যায় সাবেক ইউপি সদস্যের মোবাইলে!

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
বৃদ্ধার ভাতার টাকা যায় সাবেক ইউপি সদস্যের মোবাইলে!

ঝিনাইদহ অফিস:
শতবর্ষী বৃদ্ধা নয়তন নেছা বসবাস করেন ভাঙাচোরা ঘরে। চলতে ফিরতে পারেন না। নয়তন নেছাকে বয়স্ক ভাতা দেওয়া হলেও তিনি তা ভোগ করতে পারেন না। ভাতার টাকা যায় সুরাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তাইজুল ইসলাম ভেলুর মোবাইলে। নয়তন নেছা ঝিনাইদহ সদরের পূর্ব কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতার টাকা না পাওয়ায় তার নাতি ইকবাল হোসেন ইউনিয়ন পরিষদে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার দাদির জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ০১৭১২৪৯০৮৯৬ নম্বরে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে।

পরে বৃদ্ধার নাতি ওই নম্বরে যোগাযোগ করে জানতে পারেন অ্যাকাউন্টটি সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম ভেলুর। অভিযোগ স্বীকার করে সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম ভেলু বলেন, আমি তো অন্যায় কিছু করিনি। ইউপি সদস্যের দায়িত্বে থাকা সময়ে আমি আমার মোবাইল নম্বর ওই বৃদ্ধার জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত করে দিয়েছিলাম। তার কয়েক বছরের টাকা আমি নিয়েছি।
বিষয়টি নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, এ ধরনের কাজে যারা জড়িত থাকে তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে ঝিনাইদহের সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী বলেন, কার্ডধারী যেন তার বয়স্ক ভাতার টাকা ফিরে পেতে পারেন সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত