শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে স্কাউটসের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
ঝিনাইদহে স্কাউটসের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উদ্যাপন

ঝিনাইদহ অফিস:
বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা ও সদর উপজেলা শাখার ব্যবস্থাপনায় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি এস এম রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা স্কাউটসের সভাপতি রাজিয়া আক্তার চৌধুরী, জেলা স্কাউটসের কমিশনার মো. মহিউদ্দীন, সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দীক, সহকারী কমিশনার মুন্সী মো. আবু জাফর মোহাম্মদ আলী, জেলা রোভারের কমিশনার মো. ফিরোজ আল হাসান, সম্পাদক নাহিদ আক্তার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত