শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ১৫০০ রোগীকে বিনা মূল্যে সেবা প্রদান

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
ঝিনাইদহে ১৫০০ রোগীকে বিনা মূল্যে সেবা প্রদান

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী জে.জে মাধ্যমিক বিদ্যালয়ে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদের উদ্যোগে এবং ডা. শফিউল আলম সোহাগের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গাইনি, অর্থোপেডিক, নাক-কান-গলাসহ ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১ হাজার ৫০০ রোগীকে বিনা মূল্যে সেবা প্রদান করেন।
বিনা মূল্যে সেবা পেয়ে সবাই খুব খুশি হয়েছেন। আড়মুখী গ্রামের সন্তান মেডিসিন বিশেষজ্ঞ ডা. শফিউল আলম সোহাগ বলেন, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষের কথা চিন্তা করে আমি প্রতি বছর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল ক্যাম্প আয়োজন করি। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিমুল বিশ^াস ও প্রধান শিক্ষক মমিনুর রহমান উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়