শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়রামপুর কলোনিপাড়ায় গরু চুরি

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২৪ ইং
জয়রামপুর কলোনিপাড়ায় গরু চুরি

প্রতিবেদক, জয়রামপুর:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কলোনিপাড়ার মনা হোসেনের ছেলে রিপন হোসেন বাবুর একটি গরু চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এই গরু চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক রিপন হোসেন বাবু বলেন, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে আমি গরুকে খাওয়ানোর পর সাড়ে ৯টার দিকে গোয়ালঘরে তুলি। আর আমি সাড়ে ১০টায় ঘুমিয়ে পড়ি। রাত ৩টা নাগাত ঘুম ভাঙলে গোয়ালঘরের দিকে তাকিয়ে দেখি গরুটি নেই। তখন আমি গোয়ালে গরু নেই বলে চিৎকার চেঁচামেচি করলে আমার ভাই ও প্রতিবেশী ছুটে আসে। আমরা সবাই মিলে আশেপাশে খোঁজ করেও গরুটি পাইনি। গরুটির দাম ৫৫ থেকে ৬০ হাজার টাকা হবে। থানায় কোনো মামলা করবে কিনা জিজ্ঞেসা করলে তিনি বলেন, আমি থানায় গরু চুুরি হয়েছে এই মর্মে থানায় মামলা করবো।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এ সম্পর্কে আমি কিছু জানি না। এখন পর্যন্ত কোন অবিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত