নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় কৃষকের অধিকার আদায়ে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের কৃষক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কৃষক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বীজ প্রত্যয়ন এজেন্সির সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক জোটের সভাপতি এসএম আব্দুল মোমিন টিপু।
সভায় অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কৃষক জোটের পক্ষ থেকে নয় দফা লিখিত দাবি তুলে ধরে কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং অধিকার আদায়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দের কাছে কার্যকর উদ্যোগের আহ্বান জানানো হয়।
দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো বাস্তবায়িত কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আয়োজিত মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কৃষক জোটের সম্পাদক শাহজাহান আলী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা কৃষক জোটের সহসভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দ্দার।
এরপর মুক্ত আলোচনায় কৃষি ও কৃষকের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের সভাপতি ইমদাদুল হক, দামুড়হুদা উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন, জেলা কৃষক জোটের সহসভাপতি শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলূ, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।
আলোচনার শুরুতেই রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম চাষাবাদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও কৃষক জোটের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন। এরপর উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবুন্দের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন, বাংলাদেশ কৃষক সমিতির (কমিউনিস্ট পার্টি) আহ্বায়ক লুতফর রহমান, বাংলাদেশ কৃষক সমিতির (ওয়ার্কাস পার্টি) সেক্রেটারি জামাত আলী। অতিথি হিসেবে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহম্মেদ, 40 ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, দৈনিক আকাশ খবরের শেখ লিটন প্রমুখ।
রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক জোটের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে তারা কৃষকের বিভিন্ন সমস্যা সমাধান ও অধিকার আদায়ে স্ব-স্ব অবস্থান থেকে কৃষক জোটের পাশে থাকার আশ^াস দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির (কমিউনিস্ট পার্টি) যুগ্ম আহ্বায়ক খন্দকার নুরুল ইসলাম ইয়াসিন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির (কমিউনিস্ট লীগ) আহ্বায়ক আরশেদ আলী, বাংলাদেশ কৃষক সমিতির (ওয়ার্কাস পার্টি) সহসভাপতি হাসানুজ্জামান খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ডিবিসি নিউজের প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জামান আখতার, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার ইসলাম রকিব, দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার আহসান আলম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাষাবাদ প্রকল্প সমন্বয়কারী মসিয়ুর রহমান। সার্বিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার আসমা হেনা চুমকি, ফিল্ড অর্গানাইজার মামুনুর রশিদ ও সাধন কুমার কর।
সমীকরণ প্রতিবেদন