শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও ক্যাবি প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার চাঁদমারি (ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়) মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, সকলেই সুন্দরভাবে খেলাধুলা করেন। পুরস্কার পেলে শুভকামনা। না পেলে আগামীতে আরও ভালো করবেন। এই শিশুরাই আগামীর ভবিষ্যৎ। ছোট থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ থাকলে ভবিষ্যৎ ভালো হবে। তিনি আরও বলেন, উপজেলা শিক্ষা অফিসের এ আয়োজন দারুণ। প্রত্যেক বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার লায়লা তাসলিমা নাসরিন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, এসএ টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফ, সাংবাদিক ও কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সুভাষ ঘোষ, এটিও বিএম রফিকুল ইসলাম, মহিউদ্দিন, মাসুমা আক্তর , আবিদ আজাদসহ সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক এবং অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। এর আগে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে ও ব্যাচ পড়িয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত