শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৪ ইং
এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক:
‘ক্রীড়া হলো মানব সংস্কৃতি ও সভ্যতার অনিবার্য উপাদান। মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া-চর্চার মাধ্যমে সংস্কৃতির এই উপাদানকে ধারাবাহিকভাবে রক্ষা করছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন অনস্বীকার্য। কারণ সুষ্ঠু পাঠাভ্যাসের জন্য সুস্থ দেহ সুস্থ মন আবশ্যক। নিয়মিত ক্রীড়া-চর্চা সুস্থ দেহ-মন গঠনে সহায়ক ভূমিকা পালন করে।’ গতকাল সোমবার চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান।
বিদ্যালয়ের ব্যবস্থা কমিটির সভাপতি মো. আছাল উদ্দিন মালিকের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টায় পর্যায়ক্রমে ফুলেল শুভেচ্ছা, কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট, ক্রীড়া শপথ, শান্তির বার্তাবাহক শে^ত কপোত অবমুক্তকরণ, মশাল বাহকের মাঠ প্রদক্ষিণ, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য এবং প্রধান অতিথির উদ্বোধন ঘোষণার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষকসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।

দিনব্যাপী চারটি গ্রুপে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, ট্রিপল জাম্প, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ, স্কিপিং, যোগাযোগ দৌড়, ভারসাম্য দৌড়, ধীর সাইকেল চালনা, লাকি বল থ্রো, গর্তে বল লুকানো, যেমন খুশি তেমন সাজো, আবৃত্তি, সঙ্গীত, চিত্রাঙ্কনসহ মোট ৩৫টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত খেলা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। সবশেষে বিকেল পাঁচটায় অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত