শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় কৃষি মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৪ ইং
দামুড়হুদায় কৃষি মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর হাইস্কুল মাঠে দুই দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথি ড. কিসিঞ্জার চাকমা বলেন, আমাদের দেশের কৃষকেরাই হলো সেরা বিজ্ঞানী। কৃষিকাজে আমরা প্রতিনিয়তই তাদের কাছ থেকে কিছু না কিছু শিখি। কৃষি কাজে প্রচুর পরিমাণে পানির ব্যবহার করা হয়। সেই পানি যেন যুগোপযোগীভাবে ব্যবহার হয় এবং পানির সাশ্রয় করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ দক্ষ পানির ব্যবহার এবং উত্তম কৃষি ব্যবস্থাপনা। এই কৃষি উৎপাদন করতে গিয়ে আমরা যে পানি ব্যবহার করি, সেই পানি যাতে অপচয় না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একটা ইউনিয়নে মাঠের পর মাঠ এতো ধান চাষ হয়, তাহলে সেখানে কত পানির ব্যবহার করা হয়। এই পানি কোনোভাবেই অপচয় করা যাবে না। সব ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানির ব্যবহার করা হয়। এই পানি সাশ্রয় করে কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। তাই এই কৃষি মেলার অন্যতম উদ্দেশ্য হলো দক্ষভাবে পানি কীভাবে ব্যবস্থাপনা করা যায়, পানির উত্তম ব্যবহার করে কৃষি ব্যবস্থাপনা কীভাবে করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা. উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান। এছাড়া উপসহকারী কৃষি অফিসার, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত