শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের হাসাদাহ ইউনিয়নে বালাইনাশক সমিতির কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৪ ইং
জীবননগরের হাসাদাহ ইউনিয়নে বালাইনাশক সমিতির কমিটি গঠন

প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়ন বালাইনাশক পরিবেশক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে উপস্থিত বালাইনাশক ব্যবসায়ীদের সমর্থনে মেসার্স মল্লিক ট্রের্ডাসের স্বত্বাধিকারী মাহাতাবুর রহমান রোজ মল্লিককে সভাপতি ও মেসার্স অনিক ট্রের্ডাসের স্বত্বাধিকারী অনিক বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এর আগে অনিক ট্রের্ডাসের সামনে কমিটি গঠনের উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সহসভাপতি ব্যবসায়ী সালাহউদ্দীন কবির। জীবননগর বালাইনাশক পরিবেশক সমিতির আহ্বায়ক আহসান হাবিব বকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আকিমুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি অফিসার শিমুল পারভেজ, শামীম আহমেদ, জীবননগর পৌরসভার কাউন্সিলর সহিদুল ইসলাম, উপজেলা বালাইনাশক সমিতির সদস্য রাজেদুল ইসলাম, শাওন, অনিক, রজিবুল ইসলাম, আতিকুর ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান, আমিন উদ্দীন, কলম, বিপুল, আরিফুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত