শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৪ ইং
ঝিনাইদহে দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিকের মৃত্যু

ঝিনাইদহ অফিস:

খুলনা থেকে প্রকাশিত দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম এ সামাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে তিনি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, এম এ সামাদ দীর্ঘদিন বুকে ব্যথা অনুভব করছিলেন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে ইন্তেকাল করেন। এম এ সামাদ ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। সপরিবারে তিনি শহরের ব্যাপারীপাড়ায় বসবাস করতেন। এদিকে এম এম সামাদের মৃত্যুতে ঝিনাইদহের বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। রোববার বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত