শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫৮ বোতল ফেন্সিডিলসহ দুজন আটক; পিকআপ জব্দ

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৪ ইং
৫৮ বোতল ফেন্সিডিলসহ দুজন আটক; পিকআপ জব্দ



সমীকরণ প্রতিবেদক:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে কানাইডাঙ্গা কানায়পুকুরের পাশ থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুন উর রশীদ, এএসআই মোসলেম উদ্দিন মাদক বিরোধী অভিযান চালিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নোয়াজ্জেস আলির ছেলে মাসুদ রানাকে আটক করেন। পরে তার ব্যবহৃত পিকাআপ তল্লাশি করে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পিকাআপটি জব্দ করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

``

এদিকে দর্শনা থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ বোতল ফেনসিডিলসহ ইমরান হোসেন ওরফে পিল্টু (২৮) নামের এক যুবককে আটক করেছে। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামে আলহেরা স্কুলের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান আকন্দবাড়ীয়ার রায়পাড়ার ইসরাফিল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত