শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২৪ ইং
জীবননগরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গত শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাঁকা ব্রিকফিল্ড মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের হাসপাতাল পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে পরশ (৩০), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের বিশারত আলীর ছেলে সালাউদ্দিন (২৬) ও একই উপজেলার বাঁকা আশতলা পাড়ার আজগর আলীর ছেলে লাল্টু হোসেন (৪০)।

জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার বাঁকা আশতলা পাড়ার ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য লাল্টু, পরশ এবং সালাউদ্দিনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবেদ হাসান জানান, তাদের নামে থানায় মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত