শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের মাধবখালীতে বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধর

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২৪ ইং
জীবননগরের মাধবখালীতে বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধর

সমীকরণ প্রতিবেদক:
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালীতে ফজলু হকের বাড়িতে দুই দফায় হামলা ও পরিবারের নারী সদস্যদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফজলু, তার স্ত্রী রাহিমা, ছেলের বউ শিরিতাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন ফজলু হকের স্ত্রী রাহিমা।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িতে সংসারের কাজ করছিলেন রহিমা ও তার ছেলের স্ত্রী শিরিতা। আর বাড়িতে বসেছিলেন ফজলু ও তার বড় ছেলে রিপন। এসময় তাদের বাড়িতে অতর্কিত হামলা করেন নওশের, তার স্ত্রী রিনা, ছেলে ডালিম, সাদ্দাম এবং মজনুর ছেলে খলিল। হামলায় ফজলুর স্ত্রী রাহিমা ও শিরিতা আহত হন। পরে রাহিমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় রাহিমা জীবননগর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি ও তার ছেলে এবং তার স্ত্রী যখন জীবননগর থানায় অবস্থান করছিলেন তখন বাড়িতে ফজলু হকের ওপর আরেক দফা হামলা করেন ডালিম।

এ বিষয়ে জানতে অভিযুক্ত খলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবীদ হাসান বলেন, ‘অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত