সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় কক্ষে ভোটগ্রহণ শুরু হয় হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
স্কুল সূত্রে জানা যায়, নির্বাচনে অভিভাবক সদস্য পদে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অভিভাবকদের সরাসরি ভোটে এর মধ্যে চারজন অভিভাবক সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়। ভোটে ইউপি সদস্য বিল্লাল হোসেন প্যানেল বিজয়ী হয়। এদের মধ্যে বিল্লাল হোসেন ২৩৯ ভোট, তরিকুল ইসলাম ২২৭ ভোট, নাসির উদ্দিন ২০৫ ভোট, শামীম রেজা ১৮৭ ভোট ও মিতা খাতুন ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।
অভিভাবক ভোটার ছিল ৫৮৭টি। এরমধ্যে ভোট দিয়েছেন ৪৪৫ জন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন ইমরুল হক। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানার এসআই মিজানুর রহমান, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফকির ফেরদৌস, এএসআই মামুনুর রশিদ, এএসআই মামুনুর রহমান প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন