শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২৪ ইং
ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলার পলাতক আসামি মিরাজ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মিরাজ আড়য়াডাঙ্গা গ্রামের আনসার মোল্লার ছেলে। গতকাল ঝিনাইদহ র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। এসময় মিরাজ তার দুই বন্ধুর সহযোগিতায় তাকে জোরপূর্বক পাশের একটি আম বাগানে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা করলে ওই কিশোরী চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গেলে মিরাজ ও তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যান। গত বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর পিতা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। এদিকে, মামলার প্রধান আসামি পলাতক মিরাজের অবস্থান জানতে পেরে শুক্রবার দিবাগত রাতে আড়ুয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত