প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে বিদ্যুৎস্পৃষ্টের ছয়দিন পর ইমরান হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমরান হোসেন মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার হাসান আলির ছেলে। গতকাল শনিবার রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সযোগে ইমরানের মরদেহ তার নিজ গ্রাম সরিষাডাঙ্গায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া মেনে আসে। পরে রাত সাড়ে দশটায় জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে একই ইউনিয়নের খেজুরতলা গ্রামে ইমরানের বিবাহ হয়। দাম্পত্য জীবনে কোন সন্তান হয়নি তাদের। ইমরান গোডাউনের শেড নির্মাণের কাজ করতো। এদিকে, বিয়ের দুই বছরের ব্যবধানে স্বামীকে হারিয়ে স্ত্রী সাগরিকা খাতুন নির্বাক হয়ে পড়েছেন।
মোমিনপুর ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন বলেন, ‘যে গোডাউনে কাজ করছিল সেখানে কোনো নিরাপত্তা ছিল না। কাজ করার সময় দুর্ঘটনাবসত গোডাউনের কোল ঘেসে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে স্পর্শে গেলে মে গুরুত্বর দগ্ধ হয়ে নিচে পড়ে যায়। ছয়দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোডাউন মালিক ইকবাল হোসেন বলেন, ঘটনার দিন কাজ করার সময় ইমরানের হাতে থাকা লোহার আঙ্গেল বৈদ্যুতিক তারে ঠেকলে সে দগ্ধ হয়। এরপর থেকে তার যাবতীয় চিকিৎসার করাচ্ছিলাম। কিন্তু ইউসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সমীকরণ প্রতিবেদন