ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় অনলাইন নিউজ পোর্টাল এসএফ টিভি নিউজ বিডির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় এসএফ টিভির অফিসে এই আয়োজন করা হয়। এসএফ টিভির মফস্বল বার্তা সম্পাদক মীর রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফ টিভির চেয়ারম্যান কাজী রবিউল হক, ব্যবস্থাপনা পরিচালক এম. সন্জু আহমেদ, নির্বাহী সম্পাদক অ্যাড. একরামুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী স্নিগ্ধা হক, সার্কুলেশন বিভাগের প্রধান রাশেদুজ্জামান রাজিব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পোর্টালটির ব্যবস্থাপনা পরিচালকের ছেলে নাজমুস সাকিব। অনুষ্ঠানে অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক এনএইস শাওনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
সমীকরণ প্রতিবেদন