শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সরস্বতীর পূজা উদ্যাপিত

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৪ ইং
দর্শনায় সরস্বতীর পূজা উদ্যাপিত

সমীকরণ প্রতিবেদক:
দর্শনায় নানা আয়োজনে সরস্বতীর পূজা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার দর্শনার পুরাতন বাজার হিন্দুপাড়া ছাত্রসংঘের আয়োজনে পূজা পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। এদিন সন্ধ্যায় ছাত্রসংঘের সভাপতি বাধন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু। প্রধান অতিথি বলেন, ধর্মীয় মূল্যবোধ মানুষকে নীতি-নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়। বিদ্যাদেবী সরস্বতী সকল অজ্ঞতার অমানিশা দূর করে বিদ্যা, জ্ঞান ও সংস্কৃতির আলোক শিখা প্রজ্জ্বলনের জন্য ধরণীতে পূজিত হন।

বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন এবং কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স। আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার কাউন্সিলর খালেক হোসেন, সাবির হোসেন মিকা, বিল্লাল হোসেন, ছাত্রছাত্রী ও অবিভাবকবৃন্দ। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন হৃদয়, ভুপেন জয় অপু, জিৎ, উল্লাস, বিজয় চন্দন, দীপংকর, সুজয় প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত