শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি রুস্তম জামিন পেয়েছেন

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি রুস্তম জামিন পেয়েছেন

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের ওয়াছেদ আলীর ছেলে রুস্তম আলী জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে জামিন দেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় জেলগেটে রুস্তম আলীকে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন পাকা দারুস সালাম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুকুল বিশ্বাস, মিলন হোসেন, রওশন আলী, সবুজ প্রমুখ।

আর তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় আন্দুলবাড়ীয়া বাজারে পৌঁছালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক এসএম নাসিম উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ, নির্বাহী সদস্য রানা মাহমুদসহ প্রেসক্লাবের সকল সদস্য, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মুকুল বিশ্বাস, মিলন হোসেন, ফারুক হোসেনের, আসাদ, গুলফার মাস্টার, সবুজ, রুবেল রাব্বি, আনোয়ার, লুৎফর, ফজলু, রওশন আলী, সালাম, সাইফুল, সাইদুর রহমান ডাবলু ও আসামসহ অনেকে তাকে বরণ করে নেন। পরিবার জানায় ‘গত ১২ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাকা দারুস সালাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে রাজনৈতিক মামলায় নিজ বাড়ি থেকে রুস্তম আলীকে গ্রেপ্তার করেন পুলিশ।’



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত