শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বৃহত্তর বাঁকা ইউনিয়ন উলামা পরিষদের ১৪ সদস্যের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৪ ইং
বৃহত্তর বাঁকা ইউনিয়ন উলামা পরিষদের ১৪ সদস্যের কমিটি গঠন

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ জীবননগর থানার বৃহত্তম বাঁকা (রায়পুর, হাসাদাহ, বাঁকা) ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আশরাফিয়া হাসাদাহ হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দারুল উলুম ইসালামিয়া বাঁকা মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাহমুদুল হাসান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মারকাজুল উলুম বালিহুদা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ খান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা বেলাল হুসাইন।সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উলামা পরিষদ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরী সাহেব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা পরিষদ জীবননগর থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি শাহ জামাল, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের খান, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আমানুল্লাহ মাহমুদ, অর্থ সম্পাদক মাওলানা হুসাইন ও প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আল মাহমুদ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত