শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ইয়াবাসহ ছালাম আটক

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৪ ইং
দর্শনায় ইয়াবাসহ ছালাম আটক

সমীকরণ প্রতিবেদক:
দর্শনা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালাম (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ছালাম দর্শনার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝেরপাড়ার মৃত কবির হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই মুহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়িয়া গ্রামের দর্শনা-জীবননগর সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ছালামকে আটক করা হয়। তার নিকট থেকে ৪০ পিস ইয়াবা জব্দ হয়। তার বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত