শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিদ্যুতের তার ছিড়ে একজন নিহত, কিশোরের পা বিচ্ছিন্ন

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৪ ইং
মহেশপুরে বিদ্যুতের তার ছিড়ে একজন নিহত, কিশোরের পা বিচ্ছিন্ন

প্রতিবেদক, মহেশপুর:ঝিনাইদহের মহেশপুর শহরের কলেজ বাসস্ট্যান্ড ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে খোকন মজুমদার (৪৫) নামের এক কাঠমিস্ত্রি নিহিত হয়েছেন। এসময় তানজিল হোসেন নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। খোকন মজুমদার মহেশপুরের ফতেপুর মিস্ত্রিপাড়ার দুলাল মজুমদারের ছেলে। আর আহত তানজিল হোসেন একই উপজেলার বেগমপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে খোকন ও আমিনুর রহমান মহেশপুর শহরে কলেজ বাসস্ট্যান্ডের একটি গ্যারেজে কাজ করছিলেন। এসময় ১১ হাজার কেভি লাইনে আগুন ধরে যায়। বিষয়টি মহেশপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে জানালে তারা লাইন বন্ধ করতে দেরি করে। এসময় হাই ভোল্টেজেরে তার ছিড়ে তাদের ওপর পড়ে। এতে খোকন মজুমদার ঘটনাস্থলেই মারা যান। আর তার পড়ে আমনুরের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। মহেশপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক প্রকৌশলী জাহাঙ্গীর হাসান ঘটনা নিশ্চিত করে জানান, কারিগরি ত্রুটির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত