জীবননগর অফিস:
২০২৩-২০২৪ অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় মসজিদ, কবরস্থান ও মন্দির উন্নয়নের জন্য জীবননগর উপজেলার ৩২টি প্রতিষ্ঠানে ২৬ লাখ ৮৩ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা শেষে চেক বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তিথি মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, উথলী ইউপি চেয়ারম্যান আ. হান্নান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সমীকরণ প্রতিবেদন