আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় নারী সাবানা খাতুনকে একবান কর্কের ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস প্রকল্প অফিসের মাধ্যমে সাবানা খাতুনকে এই ত্রান সহায়তা প্রদান করেন। সাবানা খাতুন জামজামি গ্রামের মৃত পুকিয়া খাতুনের মেয়ে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী সভাপতি সাঈদ এম হিরন, সহসভাপতি ইউনুচ আলি, সহসভাপতি, মানোয়ার হোসেন, সালাউদ্দিন উদ্দিন মুক্তার কোষাধ্যক্ষ ছাইদুল ইসলাম বনবিভাগের কর্মকর্তা আতিয়ার হোসেন ও আব্দুল মান্নান প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন