শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোরসহ দেশের কিছু অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টা ৭ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল পাবনার আটঘরিয়া। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাত্রা খুবই কম ছিল। রিখটার স্কেলে ৩ দশমিক ৬। আমাদের যেসব স্টেশন আছে, প্রায় সব স্টেশন থেকেই এই কম্পন পাওয়া গেছে।’

এদিকে, ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়-ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বিশেষ করে পাবনা এবং আশপাশের অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গতকাল রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ১২ সেকেন্ড। পাবনা জেলার আটঘরিয়ায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের সর্বশেষ পাওয়া তথ্য পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত