শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে শীতার্তদের মাঝে চাদর বিতরণ

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২৪ ইং
গাংনীতে শীতার্তদের মাঝে চাদর বিতরণ

গাংনী অফিস:

মেহেরপুরের গাংনীতে ভ্যানচালকদের মাঝে চাদর বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই কম্বল বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর। জাগো মেহেরপুরের আয়োজনে এবং বিশ্বাস পরিবার, আশ্রয় নারী উন্নয়ন সংস্থা, সচিন্দ্রনাথ ফাউন্ডেশন ও বিভিন্ন মানুষের সহযোগিতায় ভ্যানচালকদের মধ্যে এসব চাদর বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাগো মেহেরপুরের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহমেদ আলী, গাংনী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম, জাগো মেহেরপুরের সদস্য সচিব শোয়েব রহমান ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন। এদিন ২৫০ জন ভ্যান চালকদের মধ্যে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত