শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে তিন কেজি গাঁজাসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২৪ ইং
কোটচাঁদপুরে তিন কেজি গাঁজাসহ তিনজন আটক

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে তিন কেজি গাঁজা ও একটি মাহেন্দ্র গাড়িসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার দুধসরা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ঈমান আলীর ছেলে রাজু আহম্মেদ, কোরাপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম ও গয়েশপুর গ্রামের মৃত মজিবর শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন।

এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুরের দুধসরা এলাকায় মাদক কারবারিরা একটি মাহেন্দ্র গাড়িতে মাদক নিয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি অভিযানিক দল তিন কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে করে। তাদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত