শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২৪ ইং
আলমডাঙ্গার কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জামশিদুল হক মুনি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি সকলেই ভালো লেখাপড়া করবে। ক্রীড়া ক্ষেত্রে ভালো অবদান রাখবে। তারপরও বলব, সময় নষ্ট না করে বইয়ের সাথে সম্পর্ক রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া, ম্যানেজিং কমিটির সহসভাপতি ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, আলমডাঙ্গা পৌর প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন মিয়া ও সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় আরও বক্তব্য দেন ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক সিমা খাতুন ও সাংবাদিক ছাজেদুল হক মুনি। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কণ্ঠশিল্পী অর্পিতা। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সাংবাদিক জাফর জুয়েল ও শিক্ষকবৃন্দ। সব   শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত