শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনের বরণ

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২৪ ইং
আলমডাঙ্গা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনের বরণ

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধ দাস। তিনি বলেন, ‘মনে রেখো শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। ভালো মানুষ হতে হবে। বিদ্যালয়ের বর্তমান শিক্ষকসহ সকলেই প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। তোমরা জানো ফেব্রুয়ারি মাস ভাষার মাস। এই মাসে আমাদের শপথ নিতে হবে দেশকে এগিয়ে নিতে সকলে একত্রে কাজ করব। মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ন রাখব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সোহেল রানা শাহিন, মেহেদী হাসান ও নাসরিন খাতুন। বিদ্যালয়ের ছাত্রী নিশাত, রিয়া ও শিক্ষক আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন শিক্ষক মিজানুর রহমান, রাম সাহা, সমীর সাহা, অন্নপূর্ণা, শামীমা ইয়াসমিন, কাবেরী সুলতানা ও পারুলা খাতুন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত