শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে উপজেলা নির্বাচন উপলক্ষে এস কে লিটনের মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২৪ ইং
জীবননগরে উপজেলা নির্বাচন উপলক্ষে এস কে লিটনের মতবিনিময় সভা

জীবননগর অফিস:
আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাইটিভির সিনিয়র রিপোর্টার এস কে লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে বাঁকা ইউনিয়নের রাখালশাহ মাজার প্রাঙ্গণে স্থানীয় সাধারণ জনগণের সাথে আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি মতবিনিময় সভা করেন।
বাঁকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলী সর্দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান। বিশেষ অতিথি ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূল, পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন, কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন, লিটন হোসেন, রুবেল হোসেন, বাবুল আক্তার, আব্বাস উদ্দিন, বাবু, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক দলুর উদ্দীন দুলাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাসেম আলী মাস্টার।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত