প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত পাওয়ার ট্রলিচালক বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিল্লাল হোসেন উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের খালপাড়ার বজুলের ছেলে। গতকাল দুপুরেই নিহতের লাশ রাজশাহী থেকে তার নিজ গ্রামে নেয়া হয়।
জানা গেছে, গত ২৯ জানুয়ারি সকালে দামুড়হুদার কাঁঠালতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পাওয়ার ট্রলিচালক বিল্লাল হোসেন ও আরোহী ফারুক হোসেন গুরুজর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থা গুরুতর হওয়ায় দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে রেফার্ড করা হয়। টানা ১২দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর গতকাল সকালে বিল্লাল হোসেনের মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মে রাজশাহী থানায় আবেদন করে বিনা ময়নাতদন্তে বিল্লালের মরদেহ আজ (শুক্রবার) দুপুরের পর নিজ গ্রামে নিয়েছে।’
সমীকরণ প্রতিবেদন