প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় ইউনিয়নের কাশীপুর কেদারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ’র সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল বিভেদ ভুলে আওয়ামী পরিবার এক হতে হবে। নিজেদের মধ্যে কোন প্রকার কোন্দল রাখা যাবে না। সবাইকে এক জোট হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। দেশের স্বার্থে দলের স্বার্থে সবাইকে এক জোট হয়ে দেশের উন্নয়নের অংশীদার হতে হবে। দেশের জনগন আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে বার বার জয়যুক্ত করেছে বলেই আজ বাংলাদেশ উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে। এ উন্নয়নে ঈর্শান্বিত হয়ে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এ জেলায় আমরা সবাই একজোট। আমরা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি গণ মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা সেলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে সকল অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত।
নেতা-কর্মীদের উদ্যেশে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যুবলীগ যেভাবে ডিজিটাল ও সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রেখে স্মার্ট চুয়াডাঙ্গা ও দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সকলকে কাজ করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগের নেতা-কর্মীদের নিরলস পরিশ্রমের চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীক নিরঙ্কুশ বিজয় অর্জন করে। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে যুবলীগের নেতা-কর্মীরা এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় কাজ করবে বলে আমি আশারাখি।
আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য এসএম গোলাম সারোয়ারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের সদস্য সালাউদ্দিন মন্ডল, জেহালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বকুল, নাগদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আবুল হাসনাত, আইলহাস ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুস আলী।
এসময় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়নের যুবলীগ নেতা অপু, তারেক, আরিফ, কাজল, আনোয়ার, সজল, শাজাহান, রায়হান মেম্বার, মিলন, সবুজ, আলিমুদ্দিন, আয়নাল, রবিউল মেম্বার, রনি, আসিফ, বাধন, দিপুসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন